কেন্দ্রীয় বিএনপি নির্দেশিত সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শেরপুর জেলার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ২৩ নভেম্বর শনিবার সকালে জেলা শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম আমির হোসেন, সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহিদুল হক আধার, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ এমদাদুল হক মাষ্টার, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট তৌহিদুর রহমান, এস এম শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান, ফজলুর হক তারা, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, দপ্তর সম্পাদক সেলিম শাহী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রহুল আমিন, সহ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, তাঁতী দলের সভাপতি লালন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস