সিরাজগঞ্জে শিক্ষককে মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজানুল বারী জাহাঙ্গীরকে মারপিট করার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষক ও এলাকাবাসি।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল হোসেন, মারপিটের শিকার শিক্ষক রমজানুল বারী জাহাঙ্গীর, শিক্ষক আবুল কালাম আজাদ, মাছুদ রানা, নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা, নারী ইউপি সদস্য আলুফা বেগম, স্থানীয় লোকমান হোসেন তালুকদার, মোমিন সরকার ও আলতাফ সরকার প্রমূখ।

উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলার চরছোনগাছা ও পাঁচঠাকুরি গ্রামবাসীর বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকালে চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজানুল বারি জাহাঙ্গিরের উপর হামলা করে মারপিট করে পাচঠাকুরি গ্রামের কতিপয় সন্ত্রাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর