ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার বিশেষ সংখ্যা প্রকাশিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমান প্রশাসনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে বার্তা বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বর্তমান সরকারের উচ্চশিক্ষানীতি অনুসারে আমাদের জনসংখ্যাকে জনসম্পদ ও জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের দায়িত্ব হলো স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা ইনোভেশন করবো।

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা সম্পাদনা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর