দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

 হিমালয় কন্যা পঞ্চগড়ে গত  কয়েকদিন ধরে ক্রমেই কমতে শুরু   করেছে  তাপমাত্রা।সেই সাথে বাড়ছে শীতের হিমেল হাওয়া। বিকেল হলেই কমতে শুরু করে তাপমাত্রা যা রাত থেকে সকাল পর্যন্ত  বিদ্যমান থাকে।তবে দিনের বেলা তাপমাত্রা বেড়ে  যায়।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া সূত্রে জানা যায়  যে আজ শনিবার (২৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল শুক্রবারে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঞ্চগড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য যে হিমালয় কন্যাখ্যাত এ জেলায় দেশের অন্য জেলার আগে শীতের আবহাওয়া শুরু হয়।আর তাই জেলার ফুটপাতের শীতবস্ত্রের দোকান গুলো জমে উঠতে শুরু করেছে বেচাকেনায়।শহরের কদমতলা এলাকার শীতবস্ত্র বিক্রেতা  রমজান আলী জানান বর্তমানে শীতের কাপড় বিক্রি মোটামুটি চলছে। তবে শীত বাড়লে বিক্রিও  বাড়বে আশা করছি।
তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা  রহিদুল ইসলাম “বার্তা বাজার” কে জানান গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে  তাপমাত্রা ওঠানামা করছে।হিমালয়ের কোলঘেষা এ জেলায় অন্য জেলার আগেই শীত নামতে শুরু করে।আজ রাতে  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়  ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর