ড. মাহবুবের কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতাদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে মানববন্ধন বন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

শনিবার সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে শিবির মুক্ত করে প্রগতিশীলতা চর্চার উর্বরক্ষেত্র তৈরীর অগ্রনায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবির আখ্যা ও কুশপুত্তলিকা দাহ যারা করেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং শাখা ছাত্রলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, রোজদার আলী রুপম, আনিচুর রহমান লিটন সাবেক সাংগঠনিক সম্পাদক, রাসেল জোয়ার্দ্দার সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাহান কবির সোহেল, মাসুদ হোসেন, মিজানুর রহমান টিটো, রানু হোসেন, মঞ্জুরুল ইসলাম, মিরাজ খান, কানন আজিজ, শফিক খান, ইলিয়াস জোয়ার্দ্দার, জামিরুল ইসলাম, জিল্লুর রহমান, অনিক, আশরাফুল ইসলাম, আবুল খায়ের মোল্লাসহ প্রায় অর্ধশত সাবেক ছাত্রলীগের নেতাকর্মী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর