নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তি খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ১৪৬০ জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা, পিয়াজ ও মুগডালের বীজ, সার প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা চত্তরে কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমূখ।
পরে একই স্থানে উপজেলা প্রসাশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্তর ভিত্তিক ৯৭ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ লাখ ৯২ হাজার ৮শত টাকা, দলিত, হরিজন বিশেষ ভাতা ১৯০ জনের মাঝে ১১ লাখ ৪০ হাজার টাকা ও সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহকে এক কালীন অনুদান ১৯ হাজার ৫শত করে ৬টি সংস্থাকে মোট ১ লাখ ১৭ হাজার টাকা প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম,পি।
বার্তা বাজার/এম.সি