গতকালই চূড়ান্ত হয়েছিল যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ ফজলে শামস পরশ। ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মাইনুল হাসান খান নিখিল। তারা আগামী ৩ বছরের জন্য যুবলীগকে সামনে এগিয়ে যাবেন।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন নিখিল। তৃণমূল থেকে উঠে আসা এ যুবনেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান।
পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তার ক্লিন ইমেজ রয়েছে।।
বার্তাবাজার/এইচ.আর