সরকারের প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান: দুদক মহাপরিচালক

বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে অনেক উন্নয়ন হয়েছে। সরকারের প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান। অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরী হয়েছে এই সরকারের আমলে। যার সুবিধা পাচ্ছেন সাধারণ জনগণ।

ছবি: বার্তা বাজার

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ ডায়াবেটিসক সমিতি ও হাসপাতালের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আজকে দেশে দারিদ্রের সংখ্যা কমে গেছে। কিন্তু আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। যার জন্য আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে। সেই সাথে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। সম্পদের পাহাড় না গড়ে সন্তানকে মানুষের মত মানুষ তৈরী করতে হবে।

এর আগে সকালে পায়রা উড়িয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মহাপরিচালক সারোয়ার মাহমুদ। ডায়াবেটিসক সমিতির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এসময় হাসপাতাল চত্বরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পীরগঞ্জ তৌহিদ দৌলা লুপম, রানীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার সহ অন্যরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর