বেগমগঞ্জে বাস চাপায় মানসিকভাবে অসুস্থ এক নারী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৪২) এক নারী নিহত হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ বলছে নিহত ওই নারী মানুষিকভাবে অসুস্থ (পাগল) ছিলো। শনিবার দুপুরে ঢাকা-নোয়াখালী মহাসড়কের চৌরাস্তা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন চৌরাস্তা উপকূল কাউন্টারের পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় এক নারী লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, ধারণা করা হচ্ছে রাত বা ভোরের কোন এক সময় মানুষিক ভাবে অসুস্থ এ মহিলাকে কোন বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর