প্রধানমন্ত্রীকে ‘সুইং’ বোঝালেন শচীন

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মত গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ-ভারত। টেস্টের প্রথম দিনে তারার মেলা বসেছিল ইডেনে।

ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক এই টেস্টের শুভ সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির সাথে বসে খেলা উপভোগ করেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকারাও। অনুমিতভাবে লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারকেও দেখা যায় গ্যালারিতে।

খেলা উপভোগের মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাখে খোশগল্পে মেতে উঠেন শচীন। সেই মুহূর্তে বঙ্গবন্ধু তনয়ার সাথে কোন প্রসঙ্গে আলাপ করছিলেন? এমন প্রশ্নের জবাবে শচীন হেসে সাংবাদিকদের জবাব দেন, ‘উনি (শেখ হাসিনা) গোলাপি বলের বিশেষত্ব জানতে চান। সেটাই বোঝানোর চেষ্টা করি। বলি, এই বলে সুইং হয় বেশি। কেন করে, কী কারণে করে বলার প্রয়াস চালিয়েছি। সর্বোপরি, উনাকে সুইংটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি।’

গোলাপি বলের টেস্টের পক্ষে বাজি ধরে শচীন বলেন, কে কী বলছে জানি না। আমার মতে, গোলাপি বলই টেস্টের ভবিষ্যৎ। এত মানুষ এসেছে দিবারাত্রির টেস্ট দেখতেই। খেলা দেখতে ইডেনে অবশ্য সবসময় দর্শক আসে। তবে টেস্টের ভবিষ্যৎ গোলাপি বলেই। যেকোনো ক্ষেত্রে ভালো করতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। অন্যথায় সেটা চলবে না। টেস্টের নতুনত্ব গোলাপি বল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর