বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি রাজপথে প্রকাশ্য আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সাবেক এমপি নুরজাহান ইয়াসমিন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।