উত্তর আ:লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোহাম্মদ হাবিব হাসান

রাজপথের সকল আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক নগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। আলোচনার শীর্ষে থেকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় আ:লীগের তৃনমূলের নেতা কর্মীরা। একজন প্রতিভাবান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। দলের জন্য তার ভূমিকা অপরিসীম।দলীয় সূত্রে জানা গেছে-নগর উত্তর আ:লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে আছেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের অনেক ক্ষোপ।তদবির আর অর্থের জোরে গতবারের কমিটিতে তদবির কারীদের পদ প্রাপ্তি ছিল ব্যাপক।যার ফলে জননেত্রী নিজে এই কমিটি স্থগিত করেছিলেন।তাই তৃনমূল নেতাকর্মীদের এবার সিদ্ধান্ত তারা আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান কে নগর উত্তরের সাধারণ সম্পাদক পদে দেখতে চান।সামাজিক উন্নয়নে তার নিরন্তর প্রয়াস।সব মহলে প্রশংসা কুড়িয়েছেন অনেক।দলের যেকোন আন্দোলন সংগ্রামে দলীয় নেতা কর্মীদের নিয়ে রাজপথে থেকেছেন।তৃণমূল জনগনের বিশ্বাস তার নেতৃত্বে নগর উত্তর আ:লীগ আরো গতি পাবে।

আগামী ৩০নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোওরায়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তর ও দক্ষিন এর সম্মেলন।এক মঞ্চে নগরের দুই অংশের এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর