ফুটবল বাদশা খ্যাত বাদশা মিয়ার আজ ৫ম মৃত্যুবার্ষিকী

 চট্টগ্রাম লোহাগাড়ার ক্রীড়াঙ্গনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ‘ফুটবল বাদশা’ নামে খ্যাত মরহুম বাদশা মিয়ার আজ ৫ম মৃত্যুবার্ষিকী।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আমৃত্যু লোহাগাড়ার ফুটবল উন্নয়নের জন্য কাজ করে গেছেন। যেখানে ফুটবল খেলার আয়োজন হত সেখানে ছুটে যেতেন। যেভাবে পারেন সেভাবে ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতেন। ফুটবলের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসায় মুগ্ধ হয়ে সাধারণ জনগণ তাঁকে ফুটবল বাদশা নাম দেন।
ফুটবল বাদশা’র খেতাব পাওয়া মরহুম বাদশা মিয়ার জন্ম লোহাগাড়া উপজেলাধীন আধুনগরের উত্তর হরিণা ঘাটিয়ার পাড়া গ্রামে। ১৯৪৩ সালের পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে একজন সহজ সরল মানুষ হওয়ার পাশাপাশি তিনি লোহাগাড়া উপজেলা খেলোয়াড় সমিতির উপদেষ্টা পদে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া আধুনগর উচ্চ বিদ্যালয়, রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ক্রীড়াপ্রিয় ও ফুটবল প্রেমি সহজ সরল এই মানুষটি ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাজার এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তাঁর ৭৬ বছর জীবনের পরিসমাপ্তি ঘটে।

 

বার্তা বাজার/এম.সি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর