কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের দূর্ণীতি: সহকারী শিক্ষক ও এলাবাসীর লিখিত অভিযোগ দায়ের

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক প্রধান শিক্ষকের(ভারপ্রাপ্ত) দূর্ণীতির বিরুদ্ধে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এলাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ১৭৮নং লোহারংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লিপটি রানী পালের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল ফিডিং এর বিস্কুট শিক্ষার্থীদের না দিয়ে নিজ আত্মীয়দের মাঝে দেয়া, কন্টিনেন্সির টাকা দিয়ে বিদ্যালয়ের কোন জিনিস পত্র ক্রয় না করা, পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র নিজ ছাত্রদের মাঝে বিতরণ,বিদ্যালয়ের মাসিক মিটিং না করে রেজুলেশনে সদস্যদের জায়গায় নিজে স্বাক্ষর করা, সভাপতি নিয়োগে কারো মতামত না নেওয়া, অভিভাবক ও মা সমাবেশ না করে নিজেই সভা করে রেজুলেশনে স্বাক্ষর করা, উপবৃত্তি প্রদানে স্বজনপ্রীতির আশ্রয় নেয়া, সরকারি বই প্রদানে টাকা আদায় করা সহ বিভিন্ন দূর্ণীতির অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লিপটি রানী পালের বিরুদ্ধে।

এছাড়াও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন খাতের সরকারি বরাদ্দের টাকা সঠিক খাতে ব্যয় না করে অন্যান্য খাতে ব্যয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে
বিদ্যালয়ের সহকারী শিক্ষক- ফিরোজা খানম, মনিকা রত্ন, দিলারা, এলাকাবাসী- মিনতি,ভারতি, রোকসানা, রুবি বেগম, হ্যাপি, মিন্টু তালুকদার এবং মনির মল্লিক বাদী হয়ে জেলা প্রশাসক গোপালগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোপালগঞ্জ এবং উপজেলা শিক্ষা অফিসার, কোটালীপাড়া বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ১৭৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লিপটি রানী পালের মোবাইল নম্বরেযোগাযোগ করা হলে সংযোগটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেন, পরে কলব্যাক করে তিনি বলেন- আমার বিরুদ্ধে অভিযোগ অফিস তদন্ত করে দেখবে। এ ব্যাপারে ডিপিও গোপালগঞ্জ আনন্দ কিশোর সাহা এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর