ঢাকার সাভারে একটি ফার্ণিচারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার কাঠ ও কাঠের তৈরী আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে নামাবাজার কাটপট্টি এলাকায় কাজল দাসের মালিকানাধীন ওই ফার্ণিচারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ারসার্ভিস জানায়, শনিবার সকালে দোকানের ফার্ণিচারের চুল্লী থেকে দুর্ঘটনাবশত অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুন মুহুর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ফার্ণিচারের দোকানটিতে মজুদ থাকা কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্রের কারণে আগুন দ্রত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আমাদের দুইটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং অগ্নিকান্ডে দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার কাঠ ও কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি