জিততে হলে বাংলাদেশের দরকার ৩০২ রান

ইমার্জিং টিমস এশিয়া কাপের শিরোপা জিততে হলে বাংলাদেশের দরকার ৩০২ রান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দ্রুতই উইকেট হারালেও শেষ পর্যন্ত ৩০১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে।

আজ শনিবার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এই সিদ্ধান্ত শুরুতে সঠিক মনে হলেও এখন তা সঠিক মনে হচ্ছে। কারণ ষষ্ঠ ওভারেই দলীয় ১৮ রানে পাকিস্তানের প্রথম উইকেট নেয়ার পর নিজের পরের ওভারেই আরো এক ওপেনারকে আউট করেন সুমন।

অবশ্য অবশ্য তাদের বিদায়ের পর শতরানের জুটি গড়েন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রোহাইল নাজির ও ইমরান রফিক। তারা দুজনেই তুলে নেন ব্যক্তগিত হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ৬২ রানে ইমরানকে ফিরিয়ে তাদের বড় জুটি ভাঙেন মেহেদি হাসান।

এদিকে দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্টে আরো একটি সেঞ্চুরি তুলে নেন রোহাইল নাজির। তার ১১৩ আর শেষদিকে শাকিল-বাটদের দারুণ ফিনিশিংয়ে ৬ উইকেটে ৩০১ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সুমন খান। এছাড়াও হাসান মাহমুদ ২ ও মেহেদী হাসান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৩০১/৬(৫০)
রোহাইল নাজির ১১৩,ইমরান রফিক ৬২
সুমন খান ৩/৭৫, হাসান মাহমুদ ২/৫৫।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর