নওগাঁয় বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে নানা আয়েজনে আলোচনা সভা হয়েছে ও দীর্ঘ প্রতিক্ষা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শক্রবার বিকালে ঘোষিত কমিটিতে জেলা আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মীর মোছাদ্দেক হোসেন বাপ্পিসহ ৩১ সদস্য বিশিষ্ঠ আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনার পর পরই নওগাঁ জেলা আওয়ামালীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করতে দেখা যায়। দেখা যায় কেও কেও শহরের বিভিন্ন স্থানে একে অপরকে মিষ্টিমুখ করে আহবায়ক কমিটি গঠনের খবরটি জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্টান অনুষ্টিত হয়। উপস্থাপনা করেন নওগাঁ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এইজ এম কাজল, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল মুন্সি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর বনানী থানা সহ-সভাপতি নুর মোহাম্মদ নুরু।
বার্তা বাজার/এম.সি