বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) প্রশাসনিক দুই পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিউর রহমানকে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।তিনি চলতি দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করছেন।এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মন্ডল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
বার্তা বাজার/এম.সি