ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে ওই রাজ্যের নাগুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, একটি বাসে করে হতাহতরা হরিয়ানার হিশার থেকে মহারাষ্ট্রের লাতুর যাচ্ছিলেন। হঠাৎ একটি ষাঁড় মহাসড়কের মধ্যে আসলে চালক দ্রুত ব্রেক করেন। তখন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ছয় নারীসহ ১২ জন নিহত হন। আহতদের চার জনকে জয়পুর হাসপাতাল ও বাকি ছয় জনকে নাগপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি