‘ইন্ডিয়ান আইডল’ থেকে বহিষ্কৃত অনু মালিক

‘ইন্ডিয়ান আইডল ১১’র অনুষ্ঠানে বিচারকের আসন থেকে সরিয়ে দেয়া হয়েছে অনু মালিককে।

দীর্ঘদিন ধরে অনু মালিকের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন একাধিক নারী। ২০১৮ সালে প্রথমবার অনুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন গায়িকা সোনা মহাপাত্র।

এর রেশ ধরেই সিজন ১০ থেকে সরে যান অনু। এরপর একে একে অভিযোগ তোলেন নেহা ভাসিন ও শ্বেতা পণ্ডিত। এবছরও ‘মিটু’র অভিযোগ ওঠায় ‘ইন্ডিয়ান আইডল’ থেকে সরিয়ে দেয়া হয়েছে অনু মালিককে।

জানা গেছে, ন্যাশনাল কমিশন অব ওমেন থেকে সনি এন্টারটেইনমেন্টকে চিঠি দেয়া হয়েছে অনু মালিককে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে সরিয়ে দেয়ার জন্য। এরপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনু মালিক বলেছেন তিনি স্বেচ্ছায় তিন সপ্তাহের জন্য বিরতি নিয়েছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর