মাঝ আকাশে ৩৪ হাজার ফুট উচ্চতায় বিয়ে

কথায় আছে লাভ ইজ ইন দ্য এয়ার। সেটাই আবারও প্রমাণ হলো। বিমানে ভেসে থাকা অবস্থায় নিউজিল্যান্ডের তরুণীর সঙ্গে বিয়ে হয়েছে এক অস্ট্রেলিয়ান যুবকের। বিমানের উচ্চতা তখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪ হাজার ফুট উঁচুতে। ডেভিড ও ক্যাথি ভ্যালিয়ান্টের প্রেমকাহিনিটা একেবারেই স্বপ্নের মতো। সেই সময় বিমানটি সিডনি থেকে অকল্যান্ডের দিকে যাচ্ছিল।

একে অপরের বাড়ির পথে যাওয়ার সময় বিমানেই বিয়ে সেরে ফেলেছেন। বিমানের অন্য যাত্রীরাও সাক্ষী ছিলেন সেই বিয়ের। বিমানের কর্মীরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ফ্লাইটের ক্যাপ্টেনও বিয়ের ঘোষণা দেন। হাততালি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান অন্য যাত্রীরা। অভিনব এ বিয়ের ঘটনা ঘটেছে গত ৯ অক্টোবর। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ ঘটনা প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে গেছে।

নববধূ এ ঘটনাকে তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। ২০১১ সালে তাদের দুজনের প্রথম দেখা হয়।

দু’বছর ডেটিংয়ের পর প্রথম দেখা করতে যান সিডনি বিমানবন্দরে। ব্রিসবেন থেকে মেলবোর্ন যাওয়ার বিমানে ডেভিড ক্যাথিকে প্রোপোজ করেছিলেন। সব কিছুর সঙ্গেই বিমানের যোগ থাকায় পরিকল্পনা করেই বিমানে বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। শেষে যেমন ভাবনা তেমনই কাজ করে ফেললেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর