উদ্যোক্তাদের প্রমোট করার জন্য ‘কো-ওয়ার্ক অফিস শেয়ারিং এন্ড কো-ওয়ার্কিং’

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকারি ও বেসরকারী পর্যায়ে নানা উদ্যোগ গ্রহন করা হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ হলো কো-ওয়ার্ক। মূলত তরুণ উদ্যোগতাদের মধ্যে পারস্পারিক সহযোগিতা মূলক মনোভাব সৃষ্টি করা এবং দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করা উদ্যোক্তাদের প্রমোট করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কমিউনিটি “কো-ওয়ার্ক অফিস শেয়ারিং এন্ড কো-ওয়ার্কিং” সংক্ষেপে কো-ওয়ার্ক গ্রুপের সৃষ্টি ।

কো-ওয়ার্ক গ্রুপের ফাউন্ডার আসিফ আহনাফ মনে করেন বর্তমানে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যেতে হলে কম্পিটিশন বাদ দিয়ে কো-পিটিশন এর চর্চা গড়ে তুলতে হবে। আজ রাজধানীর বাড্ডায় বিটিআই প্রিমিয়াম প্লাজায় অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং নাইট এ এমন মন্তব্য করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-ওয়ার্ক গ্রুপের লিডার ও বাহারিকা এর ফাউন্ডার সাদিয়া ইসলাম মিতু, ও গ্রুপটির মডারেটর মামুনুর রশীদ, অনিক রায়হান , স্বপ্নীল মোত্তাফি বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও ফটোগ্রাফার : কে এম এ তাহের, (প্রতিষ্ঠাতা কে এম এ তাহের ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি) সহ প্রায় ৪০ জন তরুণ উদ্যোক্তা। এ সময় নতুন স্টার্টআপ ওভেন কিং এর প্রোডাক্ট লাউঞ্চ করা হয়।

বিশ্বজুড়ে কো-ওয়ার্ক এর ধারণা অনেক জনপ্রিয়। এবং এটি ক্ষুদ্র ও মাঝারি তরুণ উদ্যোক্তাদের বেশ সহায়ক হিসেবে ধারণা করা হয়। একজন ফ্রিল্যান্সার কিংবা নতুন উদ্যোক্তাদের জন্য প্রাথমিক পর্যায়ে অফিস রেন্ট ও মেইনটেন্যান্সে বেশ কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই অফিস শেয়ারিং হতে পারে এর সহজ সমাধান। এছাড়া এই গ্রুপটি তরুণ উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং সৃষ্টিতে বেশ প্রভাব রাখে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর