লিটন-নাঈমকে ডেকে অবস্থা জানতে চাইলেন প্রধানমন্ত্রী

গোলাপি বলে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের সময় আঘাত পান ব্যাটসম্যান লিটন দাস ও স্পিনার নাঈম হাসান। ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও শামীর বল হেলমেটে আঘাত করলে মাঠ ছেড়ে যান লিটন। শামীর বলেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন নাঈমও। দুজনকেই হাসপাতালে নিয়ে স্ক্যান করাতে হয়েছে।

দেশের দুই খেলোয়াড়ের ইনজুরি দেখে বসে থাকতে পারেননি মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডিয়াম বক্সে ডেকে নিয়ে আসেন দুজনকে। দুজনের অবস্থা সম্পর্কে জানতে চান।

ভারতের ইনিংশ শেষ হওয়ার পরও এই দুই টাইগারের খোঁজ নেন মমতময়ী প্রধানমন্ত্রী। তবে স্ক্যানের প্রতিবেদনে তাদের মাথায় তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। সমস্যা না হলেও মাঠে দেখা যাবে না এ দুজনকে। তাদের কনকাশন বদলি হিসেবে মিরাজ-তাইজুল খেলেছেন। ম্যাচের বাকি অংশেও খেলতে হবে তাদেরই।

শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে লিটন খেলেছেন ভালোই। ২৭ বলে ২৪ রান করেছিলেন। নাঈমও ভালো খেলেছন, তার ব্যাট থেকে আসে ১৯ রান। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়, ম্যাচ থেকে ছিটকে পড়লেন দুজনই।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর