টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধা নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়নে শাখারিয়া জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে।

জানা যায়,আজ সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মতি মিয়া সাথে সুবল দেবের (৬০) কথা কাটা কাটির এক পর্যায়ে মতি মিয়া আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে নিহত হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর