চট্টগ্রামে কলার আড়তে আগুন

বন্দর নগরী চট্টগ্রামের বৃহত্তম কলার বাজার ফিরিঙ্গী বাজার কলার আড়তে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফিরিঙ্গি বাজার কলার আড়তে আগুন লাগার কথা জানান ফায়ার সার্ভিসের সহকারীর পরিচালক জসিম উদ্দীন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত নন্দনকানস্থ ফায়ার সার্ভিস স্টেশন হতে দুইটি গাড়ি অগ্নিনির্বাপণের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আনুমানিক এক ঘন্টা চেষ্টা করে সম্পূর্ণভাবে আগুন নেভানো হয়।

আগুন লাগার কারন হিসেবে গ্যাস লিকেজকে দায়ী করে তিনি বলেন, ‘গ্যাস হতে কলার আড়তে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কাজ করছেন। তদন্ত শেষে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হবে।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর