চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কবিরাজের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের মৃত আদিল উদ্দীনের ছেলে। শুক্রবার কাটাপোল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ছেলে খাইরুল ইসলাম লাশ শনাক্ত করে জানান, তার বাবা কবিরাজি করতেন। দেলোয়ার হোসেন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন। দর্শনায় এসে তিনি ট্রেনে কাটা পড়েন।

দর্শনা জিআরপির এসআই জিয়াউর রহমান জানান, দেলোয়ার হোসেন সকাল সাড়ে ১০টার দিকে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর