রায়গঞ্জে শিক্ষক ও নৈশপ্রহরী পদের নিয়োগ পরিক্ষা পন্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে একজন ও নৈশ প্রহরী পদে একজন’র শিক্ষক নিয়োগ পরীক্ষা অনিয়মের অভিযোগে পন্ড হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়,পূর্বের নির্ধারিত তারিখ মোতাবেক শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে ও নৈশ প্রহরী পদে একজনসহ মোট দু’জনের নিয়োগ পরীক্ষা অত্র বিদ্যালয়ের হলরুমে শুরুর প্রক্রিয়া চলছিলো।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, ডিজি প্রতিনিধি সিরাজগঞ্জ বিএল হাইস্কুলের প্রধান শিক্ষিকা খন্দকার নূরুন্নাহার, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আবু তালেব সেখ বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. আব্দুর রহমান সেখ অনুপস্থিত ছিলেন। এরই এক পর্যায়ে স্থানীয়দের তোপের মুখে অনিয়মের অভিযোগে শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা পন্ড করে দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

এ দিকে তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হঠাৎ করে অনুপুস্থিত থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন মুঠোফোনে জানান,তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নৈশপ্রহরী নিয়োগ পরিক্ষা নিধারিত সময়ে শুরু হওয়ার ঠিক পূর্ব মূহুর্তেই অনিয়ম দৃষ্টিগোচর হওয়ায় পরিক্ষা স্থগিত করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর