আলফাডাঙ্গায় পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌর এলাকার পরিবহন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো.সাইফুর রহমান সাইফারকে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সৈয়দ আশরাফ আলী বাশারকে সাধারন সম্পাদক করে মোট ৬৯ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক সাইফুর রহমান সাইফার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফ আলী বাশারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার ও আশরাফ উদ্দিন তাঁরা,যুগ্ম সাধারন সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন মিজানুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।

এসময় পৌর আওয়ামীলীগের নয়টি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর