যশোরের চৌগাছায় আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম(আসাফো) ও যশোর এসএম অটোর উদ্যোগে স্থানীয় এমপি নাসির উদ্দিনের পক্ষ থেকে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।শুক্রবার(২২শে নভেম্বর)শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রায় ৪০ জনের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও আসাফোর কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ)অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
চৌগাছা উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের(আসাফো)সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর ও এসএম অটোর প্রোপাইটর সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ডঃমোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম,চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, ঝিকরগাছার মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। অন্যান্যের মধ্যে চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু,পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল,এসএম অটোর ম্যানেজার ইশান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস