গোপালপুর উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানের ও বাসাবাড়ীর ময়লা-আবর্জনা গন্ধে অতিষ্ঠ স্কুল,ব্যবসা প্রতিষ্ঠান সহ কেউ রেহাই পাচ্ছে না। ফলে দুর্বিষহ ভোগান্তির শিক্ষার হচ্ছে উপজেলার মানুষ। উপজেলার সাধারণ মানুষের দাবি ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।
গোপালপুর পৌরসভা ঘুরে দেখা গেছে কোনো ময়লার ডাস্টবিন নেই। ময়লার আবার্জনার নিদিষ্ট কোন স্থান থাকায় ব্রিজের নীচে ফেলার কারনে দূগন্ধ ছড়িয়ে পড়ছে। তীব্র ভাবে ছড়িয়ে পড়েছে ময়লা-আবর্জনার গন্ধ। দূর্গেন্ধের হাত থেকে রেহাই পাচ্ছে না ব্যবসায়ী সহ পথচারীরা। উপজেলার প্রানকেন্দ্র গোপালপুর আনন্দময়ী কালীবাড়ি মন্দির সংলগ্ন ব্রীজের নীচে দুই পাশে ময়লার স্তুপ করে রাখার কারনে পু্েরা শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্তুপের কারনে বৈরাণ নদী পানি নষ্ট হয়ে যাচ্ছে। মাছ বাজার,কাচা বাজার,ও রেস্টুরেন্টের বর্জ্য ব্রীজের দুপাশে ফেলার কারনে দুর্গন্ধে মানুষ হাটাচলা করতে পারেনা। ব্রীজের নীচে ময়লা ফেলে নিদিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সুধীসমাজ।
বার্তাবাজার/ডব্লিওএস