দিনাজপুরের হিলি থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় স্থনীয় অতিথি ও চার উপজেলার সাংবাদিকদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে কেক কাটা হয়। এরপর পত্রিকাটির সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পত্রিকাটির সাফল্য কামনা করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, দৈনিক করতোয়ার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, পৌর কৃষকলীগের সম্পাদক রাকিব হাসান ডালিম, ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সামু, আকাঁআকি পাঠশালার নির্বাহী পরিচালক ইনামুল হকসহ কল্যান ট্রাস্টের সাংবাদিকগণ।
বার্তাবাজার/এমকে