কক্সবাজারের পেকুয়া মগনামার ‘ফহেত আলী মীর পাড়া’ এলাকা থেকে আয়েশা বেগম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে মগনামা বিসমিল্লাহ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পেকুয়া থানার পুলিশ।
ফাতেমা মগনামা শাহ রশিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।সে ফহেত আলী মার পাড়ার জামাল হোসেনের মেয়ে।
ফাতেমার মা নছুমা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ফাতেমা। সন্ধ্যায় বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ। শুক্রবার সকালে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পেকুয়া থানার এসআই আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে মগনামা বিসমিল্লাহ সড়কের ফতেহ আলী মার পাড়া থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করি। শিক্ষার্থী আয়েশার চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। বাম কান কেটে ফেলেছে। বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত কিছু বলা যাবে না। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
বার্তাবাজার/এমকে