কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। তবে টাইগারদের ব্যাটিংয়ে নেমে এসেছে বিপর্যয়। ৪০ রানের আগেই ৫ ইউকেট হারিয়ে ফেলে তারা।
সাদমান ইসলাম আর ইমরুল কায়েস চলে যাওয়ার পর ১০ ওভার তিন বলের সময় রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে ফেরেন মুমিনুল। আর পাঁচ বলের সময় বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মোহাম্মদ মিথুন। উমেষ যাদবের এক ওভারে তারা দুজন সাজঘরে ফেরেন।
তাদের সাজঘরে ফেরার পর মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। শূন্য রানে তাকেও ফিরতে হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভার শেষে ৬০ রান সংগ্রহ করেছে।
বার্তাবাজার/কে.জে.পি