বাস-মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের নিহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

২২ নভেম্বর, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর