‘২০৩০ সালের মধ্যে সকলে ঝড় সহনশীল ঘর পাবে’

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে প্রয়োজন সাপেক্ষে দুর্যোগপ্রবণ এলাকার সকলে ঝড় সহনশীল ঘর পাবে। প্রতিটি ঘর হবে একটি মিনি সাইক্লোন শেল্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নতুন পরিকল্পনায় কাউকে আর দৌড়ঝাঁপ করে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হবে না’।

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বহুমুখী সাইক্লোন শেল্টার, ঝড় সহনশীল ঘর ও ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার বেলা ৮টায় তিনি বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

বাগেরহাট জেলা এডিএম মো. শাহিনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান শাজাহান আলী খান এ সময় তার সাথে ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর