সাতক্ষীরায় ৩১ পিস স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারকাল সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে চার কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারের বাজারে মূল্যে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।
শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই সোনা জব্দ করে। তবে, বিজিবি এ সময় কোন স্বর্ণ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মোটর সাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়লে তারা মোটর সাইকেলটি সড়কের উপর ফেলে রেখে দ্রুত পালিয় যায়। তিনি জানান, মোটর সাইকেলটিতে এ সময় তল্লাশি চালিয়ে একটি পলিথিনে মোড়ানো চার কেজি ৬৭০ গ্রাম ওজনের ৩১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্যে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। তবে বিজিবি এ সময় কোন স্বর্ণ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয় ।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর