“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানে লক্ষ্মীপুরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন অগ্রযাত্রা ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সংবর্ধণা দেয়া হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ অধ্যক্ষ প্রফেসর কার্তিক সেন গুপ্ত, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি শাহজাহান কামাল, উপেজলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ উল্যাহ প্রমুখ।
প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদের সভাপতিত্বে প্রায় ১৫ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫০ জন সংগঠক ও ৫০ জন রক্তদাতাকে সংবর্ধিত করা হয়।
বার্তাবাজার/এমকে