৩ বছরে মোদির বিমান খরচ ২৫৫ কোটি রুপি

একাধিকবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের বিষয়টি সামনে এসেছে।

গত তিন বছরে শুধুমাত্র মোদির বিদেশ সফরের বিশেষ চার্টার্ড বিমানের জন্য সরকারের ২৫৫ কোটি রুপিরও বেশি খরচ হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যসভায় একথা জানানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ২০১৬-১৭ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিশেষ বিমানের জন্য সরকারের খরচ হয়েছে ৭৬.২৭ কোটি টাকা।

২০১৭-১৮ সালে এই খাতে ৯৯.৩২ কোটি এবং ২০১৮-১৯ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য ৭৯.৯১ কোটি টাকার বিমানের বিল মেটাতে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্য হটলাইনের সুযোগ করে দিতে ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪শ ৫১ রুপি খরচ হয়েছে সরকারের। ২০১৭-১৮ সালে এই খাতে সরকারের ৫৮ লাখ ৬ হাজার ৬শ ৩০ রুপি খরচ হয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর