শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ভারত-বাংলাদেশ দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। আর প্রথম দিনই ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন রানী মুখার্জি।
দাদাগিরির মঞ্চে এমন খবরেই জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এ প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, এবারই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখব।
ম্যাচের সময় সেখানকার পরিবেশ কেমন হয় সে সম্পর্কে মা-বাবার কাছে অনেকবার শুনেছি।
এবার সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে গত ১৯ নভেম্বর নিজের আগামী ছবি ‘মর্দানি ২’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। ছবির প্রচারণা এসেই তিনি বলেন এই প্রথম তিনি ইডেনে বসে খেলা দেখব। সেখানে ‘মর্দানি ২’-এর প্রচার করবেন বলে তিনি জানান।
বার্তাবাজার/কে.জে.পি