তুরস্ক থেকে আরও ১০ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছেছে

তুরস্ক থেকে সিটি গ্রুপের ১০ টন পেঁয়াজের চালান শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি অবতরণ করে। বিমানবন্দের কাস্টম অফিসার এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর