জীবন মানেই যুদ্ধ। জীবন মানেই কর্ম। কর্মের উপরই টিকে থাকে জীবনের হাল হকিকত। বেঁচে থাকার তাগিদে সবাই বেশী কর্ম, সৎকর্ম, অর্কম কিংবা কুকর্ম ধরে যাই প্রতিনিয়ত। জীবন চলার গতি কখনো থেমে থাকে না। এই চলার গতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে নিরলস একজন সাদা মনের মানুষ সবুজ বাঙ্গালী।
একটি সাইকেলে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের পশরা সাজিয়ে নিয়ে দূর থেকে অদূরে ছুটে চলছেন এই নিরলস মানুষটি। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে ছুটে চলা। ভ্রাম্যমান হকারী তার মূল পেশা। একই সঙ্গে কন্ঠ দেন নারীও পুরুষের।
প্রচার করেন-সামাজিক অপরাধ ও জাতী গঠন মূলক শ্লোগান। তিনি বলেন-পরিবারের বড় ছেলে হিসেবে ছোট বেলাতেই সংসারের বোঝা আমার ঘাড়ে। সাধারন পরিবারে জন্ম বিধায় ভ্রাম্যমান হকারীশুরু করি, নিজের সাইকেল দিয়ে। আমার মাথায় একটাই ভাবনা কাজ করে, কিভাবে সমাজকে সচেতন করা যায়।
তাই আমার সাইকেলের ডালার মধ্যে লিখি অনেক মূল্যবান শ্লোগান। নিজে হকারী করার সময় বিভিন্ন স্টাইলে, বিভিন্ন কন্ঠে তা প্রচার করি জন সম্মূখে। এই ক্ষুদ্র মানুষটির দ্বারা যদি সমাজের বিন্দুমাত্র উপকার হয় তবেই এজীবন স্বার্থক। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক সবুজ বাঙ্গালী জন্মগ্রহন করেন কিশোরগঞ্জ জেলার বনগ্রাম গ্রামে। পেটের তাগিদে ঢাকায় আসেন বহু আগেই।
শুরু করেন ভ্রাম্যমান হকারী। এটা করেই তিনি এক কন্যা ও একপুত্রকে লেখা পড়া করার ব্রত প্রকাশ করেন। অভাবী এ মানুষটি এগিয়ে যেতেচান সামনের দিকে। মানুষের মতো মানুষ করতে চান সন্তানদ্বয়কে পাশাপাশি গন সচতেনতা বৃদ্ধি ও সমাজ গঠনে শ্লেগান প্রচার করে থাকতে চান মানুষের মন মন্দিরে। সমাজের বিত্তবান তথা বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন তার কন্ঠে প্রচার ও পরিবেশনে এগিয়ে আসলে তিনি আরো এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বার্তাবাজার/এমকে