পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে ফেরির নির্দেশক বাতির আলো দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,পদ্মায় সকাল ৬টার দিকে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বার্তাবাজার/কে.জে.পি