কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. শামসুল আলম গোলাপের মৃত্যুতে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য গবেষণা সম্পাদিকা তানিয়া সুলতানা হ্যাপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে তিনি বর্ষীয়ান নেতা ডা. শামসুল আলম গোলাপের, রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ডা. শামসুল আলম গোলাপ আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন , গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বার্তা বাজার/এস.আর