যশোর বেনাপোল ধান্যখোলা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৬ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার(২১শে নভেম্বর) ধান্যখোলা মাঠের মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার এবং ঘিবা বটতলা থেকে ৬ কেজি গাজা সহ আবদুল্লাহ(২৭)ও আলামিন(২২) নামে দুইজনকে আটক করেছে।
আটক আবদুল্লাহ বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের শহিদের ছেলে ও আলামিন একই গ্রামের সাইফুলের ছেলে।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ দুইজন ব্যক্তির আটকের বিষয়টি নিশ্চিত করেন।আটক মাদকদ্রব্য সহ আসামীদের বেনাপোল পোর্টথানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার/ডব্লিও এস