নোয়াখালীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার পেলেন কোম্পানীগঞ্জ থানার মো: আরিফুর রহমান

বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে কর্মতৎপরতা ও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনে বিশেষ ভূমিকা রেখে অপরাধ দমনে অবদান রাখায় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার পেলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান। আজ নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ মঈনুল হক হলে পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় এ পুরষ্কার দেয়া হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কাজী মোঃ আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোঃ শাহজাহান শেখ, পিপিএম, সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল মোঃ গোলাম ফারুক, এসপি প্রবি ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ, বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় গত অক্টোবর ২০১৯ খ্রিঃ মাসে নিম্নে বর্ণিত পুলিশ অফিসারগণ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব ও অবদান রাখায় পুলিশ সুপার বেশ কয়েকজন কর্মকর্তাকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

পুরষ্কার প্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সুধারাম মডেল থানার মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকালী অফিসার সোনাইমুড়ী থানার এএসআই মোঃ আল-আমিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সোনাইমুড়ি থানার এসআই মোঃ নাজমুল হাসান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে বেগমগঞ্জ থানার এসআই মোঃ রাকিবুল হাসান, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সাঈদ মিয়া, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই জেলা গোয়েন্দা শাখার মোঃ জাকির হোসেন, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে জেলা বিশেষ শাখার এএসআই মোঃ সাদ্দাম হোসেন ভূঁইয়া, শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট সার্জেন্ট হিসেবে মোঃ আলী আশরাফ মোল্লা ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অবদান রাখায় সুধারাম মডেল থানার এসআই সুধন চন্দ্র দাসকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো: অালমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ(প্রশাসন ও অপরাধ) উপস্থিত সকল অফিসারগণ পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য এএসআই (নিরস্ত্র) হতে এসঅাই(নিরস্ত্র), নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং কনষ্টেবল হইতে নায়েক গণদের র‍্যাংক ব্যাচ পরিয়ে দেন।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর