চুয়াডাঙ্গায় পুলিশের হাতে দুই কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী আটক হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সদর উপজেলার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দামুড়হুদার প্রতাবপুরের আব্দুল কাদেরের ছেলে মিলন (২৫), ও তার স্ত্রী রুবিনা খাতুন(২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা গোপন তথ্যের ভিত্তিতে হিজলগাড়ী টু দর্শনা সড়কে একটি ব্যাটারিচালিত ভ্যানকে গতিরোধ করে। পরে দুই ভ্যান যাত্রীকে তল্লাশি করে একজনের ভ্যানিটি ব্যাগের মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেও আটক করে ক্যাম্পে নেওয়া হয়।
বার্তা বাজার/ডব্লিও এস