রাজাকার পুত্রের প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে আওয়ামীলীগের কাউন্সিলে পিস কমিটির দালাল ও স্বীকৃত রাজাকাররা যাতে কোন পদে আসতে না পারে এজন্য কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইঊনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শুলকুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার স্বীকৃত রাজাকার ও পিচ কমিটির দালাল মৃত: মনছার আলী চৌধুরীর পূত্র এরশাদ আলী চৌধুরী যেন কোন পদে প্রাথর্ী হতে না পারে এজন্য বিরোধীতা করা হয়। আগামি ২২ নভেম্বর এই ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, মোহাম্মদ আলী, আবুল হোসেন মাষ্টার এবং স্থানীয় মো: আমিনুল ইসলাম সহ প্রবীণ রাজনীতিবিদগণ। পাঁচগাছী বীরমুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর