গাজিপুরে সড়ক দুর্ঘটনায় নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু

গাজিপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ মারা গেছেন। পাকুন্দিয়া থেকে সিএনজি দিয়ে ঢাকায় যাওয়ার পথে সন্ধা ৬ টার দিকে গাজিপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনি নিহত হয়।

নিহত প্রধান শিক্ষক হারুন অর রশীদ উপজেলার নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিকের বড় ভাই ও বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।

সিএনজি চালিত অটোরিকশাযোগে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের শিববাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে বহনকারী অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছবি: বার্তা বাজার।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর