লোহাগাড়ায় লোকালয়ে বন্যহাতি, আতংকে এলাকাবাসী

চট্টগ্রাম লোহাগাড়ায় লোকালয়ে ঢুকে আতঙ্ক সৃষ্টি করেছে বন্য হাতির একটি দল।

আজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে লোহাগাড়া সদর ইউনিয়নের লম্বাদিঘীর পাড় এলাকায় ১০-১২টি হাতির একটি দল দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, হাতির দল যে জায়গায় অবস্থান করছে তার আশেপাশে কোন বনাঞ্চল নেই। ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতে খাদ্যের সন্ধানে গভীর বনাঞ্চল থেকে এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। ভোরে হাতির দলটি ওই এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। রিপোর্টটি লেখা পর্যন্ত সময়ে হাতির দলটি লম্বাদিঘীর পাড় সংলগ্ন কবরস্থানের পাশে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে, লোকালয়ে বন্যহাতির দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড়
জমায়। আবার একই সাথে যে কোন সময় হাতি আক্রমণের আতঙ্কেও রয়েছেন এলাকাবাসী।

লোকালয়ে হাতি ঢুকার খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির দলটিকে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান টংকাবতী বিট কর্মকর্তা ফেরদৌস আলম।

তিনি আরো জানান, বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি লোকালয়ে হানা দিচ্ছে।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর