ইবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, সংবাদ সংগ্রহে বাঁধা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের বিদ্রোহী দুটি উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানায়, সংঘর্ষ চলাকালে জিয়া মোড় থেকে বিদ্রোহীদের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে বঙ্গবন্ধু হলের দিকে ছুটে গেলে এসময় “বার্তা বাজার” পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজ রাকিব এবং ইংরেজি দৈনিক আওয়ার টাইম পত্রিকার সাংবাদিক সোহান সিদ্দিকী ভিডিও করতে গেলে বিদ্রোহী গ্রুপের নেতা বিপুল হোসাইন খান তাদের ভিডিও করতে বাঁধা দিয়ে বলেন,এ রাকিব! এই! এ রাকিব! তুই ভিডিও করছিস কি করতে!এ জায়গা দেখছিস অভ্যন্তরীন আর বাল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কি করতে! মজা নাও নাকি মানুষের সবসময়!

এ ঘটনার অডিও এ সাংবাদিকের কাছে সংরক্ষিত আছে। এদিকে ঘটনা জানাজানি হলে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের সঙ্গে এহেন আচরণের কারণে বিদ্রোহী নেতা বিপুল দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেন।

উল্লেখ্য বুধবার সন্ধ্যা থেকে রাত অবধি চলা বিদ্রোহী গ্রুপের এ সংঘর্ষে উভয় গ্রুপের ৯জন আহত হয়েছে বলে জানা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর